/* */
Dhaka , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাতলীতে বসতঘরে আগুন, পর্যটন জোনে আতঙ্ক

সংগৃহীত ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলীর পর্যটন জোন লাগোয়া একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ভোর ৬টার দিকে স্থানীয় সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, হোটেল-মোটেল সংলগ্ন একটি বসতঘরে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে অন্তত চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত করে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একযোগে চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিকদের পরিচয় জানা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডস্থলের আশপাশে একাধিক বড় হোটেল ও রিসোর্ট থাকায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সেখানে অবস্থানরত পর্যটক এবং আশপাশের অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে তারা সবাই দ্রুত রাস্তায় বেরিয়ে এসে অবস্থান নেন।

এদিকে পর্যটন নগরী কক্সবাজার ও এর আশপাশের এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটক ও স্থানীয়দের উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভ সংলগ্ন উখিয়ার ইনানী এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের করুণ মৃত্যু হয়। সেই ট্র্যাজেডির মাত্র ছয় দিন পর, ২৩ অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে ‘হোটেল সি প্রিন্সেস’-এর জেনারেটর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছিল, যা অবশ্য দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন

কলাতলীতে বসতঘরে আগুন, পর্যটন জোনে আতঙ্ক

আপডেটের সময় : ০২:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬