বিনোদন ডেস্ক:বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের মনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি সাম্প্রতিক পর্বে চিরচেনা ভঙ্গির ব্যতিক্রম ঘটিয়ে ৮৩ বছর বয়সী এই তারকাকে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নয়, বরং সরাসরি সঞ্চালনার চেয়ারে বসে পর্বটি শুরু করতে দেখা যায়।
শো-এর শুরুতে তাকে এভাবে দ্রুত আসনে বসে পড়তে দেখে উপস্থিত দর্শকদের মাঝে জল্পনা ও উৎকণ্ঠা তৈরি হলে তিনি নিজেই বিষয়টি স্পষ্ট করেন। নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে বিগ বি জানান যে আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে যাওয়ার কারণে তার বাঁ হাঁটুতে চোট লেগেছে। সে কারণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর হওয়ায় বাধ্য হয়েই তাকে বসে থেকে পর্বের মনোলগ শুরু করতে হয়েছে।
তবে ভক্তদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আশ্বস্ত করেন যে আঘাতটি অতটা মারাত্মক নয় এবং তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় অবশ্য তিনি যথারীতি দাঁড়িয়েই তাদের বরণ করে নেবেন বলে জানান। তার এই অতুলনীয় পেশাদারত্ব ও মনোবল দেখে সেটের সবাই করতালির মাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি 














