/* */
Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

আইএনবি ডেস্ক: সম্প্রতি প্রত্যাহার হওয়া ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় বলে জানান পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে একই দিনে সকালে তাকে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

জানা গেছে, সম্প্রতি পুলিশ কর্মকর্তা রাকিবের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’ এছাড়া অডিওটিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পদায়নে ঘুষ লেনদেনের মতো গুরুতর অভিযোগও করতে শোনা যায়। এই ঘটনার পরই তাকে থানা থেকে প্রত্যাহার এবং পরবর্তীতে ডিবি হেফাজতে নেওয়ার পদক্ষেপ নেওয়া হলো।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

আপডেটের সময় : ১১:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬