/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া শহর মহিলা দল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তারা মুফতি আমীর হামজার বক্তব্যকে অত্যন্ত মানহানিকর ও অপ্রত্যাশিত বলে আখ্যায়িত করেন।

মহিলা দল সূত্রে জানা যায়, গত সোমবার কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় মুফতি আমীর হামজা ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তো সংরক্ষিত আসনের। আপনারই যদি এই ভাব হয়, তাহলে আমার তো ১০০ গুণ ভাব হওয়া দরকার। আমি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি। আর আপনার তো কোনো ভোট নেই।’

ভাইরাল হওয়া এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মহিলা দলের নেত্রীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধি ও ইসলামি বক্তা হিসেবে এমন কটূক্তিমূলক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাবেশ থেকে মুফতি আমীর হামজার এহেন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ না থামলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

আপডেটের সময় : ০৭:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬