/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি:আনোয়ারুল ইসলাম

আইএনবি ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রাথমিক সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি জানান, এ বিষয়ে আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ৭ ধাপে প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ভোট গ্রহণের প্রাথমিক পরিকল্পনার কথা জানান, যার প্রথম ধাপ ১২ নভেম্বর এবং শেষ ধাপ আগামী বছরের ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছিল। তবে ইসির এই একতরফা সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান যে, এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা বা পত্র যোগাযোগ করা হয়নি এবং সরকার এ বিষয়ে কিছুই জানে না। বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি:আনোয়ারুল ইসলাম

আপডেটের সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬