আইএনবি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কোনো ধরনের ঝটিকা মিছিল বা অপতৎপরতা চালানোর সুযোগ না দিতে আগাম কঠোর প্রতিরোধমূলক কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি এই কড়া নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার জানান, অপরাধ সংঘটনের পর প্রতিক্রিয়া জানানোর সনাতন ধারা থেকে বেরিয়ে এসে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে রাজধানীর প্রবেশমুখগুলোতে কঠোর ব্লক চেক, স্পটভিত্তিক জিরো-গ্যাপ সিকিউরিটি এবং আবাসিক হোটেলের অতিথি তালিকা সংরক্ষণের মাধ্যমে বহিরাগতদের গতিবিধি কঠোরভাবে নজরদারিতে রাখতে হবে। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, ডিএমপির যেকোনো অপরাধ বিভাগের অধীন এলাকায় বা থানায় নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম বা মিছিল হলে সংশ্লিষ্ট ডিসি ও ওসি কোনো ছাড় পাবেন না এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। থানার অভ্যন্তরীণ শৃঙ্খলা ও এলাকার সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়ে কমিশনার বলেন, পুলিশের মূল লক্ষ্য হলো রাজপথের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ 



















