নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণকারকে কুপিয়ে হত্যা করে ছয় ভরি সোনা ও নগদ সাত লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে টাকা ও সোনা নিয়ে বাড়ি ফেরার পর রাত নয়টার দিকে বাড়ির সামনে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা সোনা ও টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানিয়েছেন যে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এটি কেবলই ছিনতাইয়ের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী 





















