/* */
Dhaka , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

অন্যদিকে, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও সংগীত বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার অভিযোগে সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর খতিয়ে দেখতে তার বিরুদ্ধেও একটি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত

আপডেটের সময় : ০৩:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬