ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও) Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

ফাইল ছবি

আইএনবি ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর সব মামলায় জামিন পাওয়ার পর মুক্তির অপেক্ষায় থাকায় তাকে নতুন করে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মুস্তাঈন বিল্লাহ সাব্বিরের হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ কলিমউল্লাহকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেদিন শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার শুনানির জন্য কলিমউল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করলে আসামিপক্ষে আইনজীবী আব্দুল রশীদ এর বিরোধিতা করেন।

শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কলিমউল্লাহ বলেন, আবু সাঈদ হত্যার প্রতিবাদ সবার আগে আমিই করেছি। সে আমার ছাত্র ছিল। আমি জুলাই আন্দোলনের বিরোধিতা করিনি। আমার প্রতিবাদের রেকর্ড রয়েছে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভুক্তভোগী মুস্তাঈন বিল্লাহ সাব্বির আন্দোলনে অংশ নেন। গত ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ব্যক্তি ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে সাব্বিরের বাঁ হাতের কনুইয়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তি করেন।

ঘটনার পর মুস্তাঈন বিল্লাহ সাব্বির বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কলিমউল্লাহকে গ্রেফতার করে। সেদিনই দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় গত ১৪ জুন হাইকোর্ট তাকে জামিন দেন। জামিননামা দাখিলের পর তার মুক্তির প্রক্রিয়া চলছিল। তবে নতুন মামলায় গ্রেফতার দেখানোয় আপাতত তার মুক্তি স্থগিত থাকল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

আপডেট সময় ০৯:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬