ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

দিল্লিতে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশদাতার পরিচয় বেরিয়ে এলো

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক স্কেক: দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে ভিড় নিয়ন্ত্রণ করতে ছররা গুলি ছোড়েন র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) একজন ডেপুটি কমান্ড্যান্ট। দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের (ডিসিপি) সরাসরি নির্দেশে ওই গুলি চালানো হয়।

সম্প্রতি প্রকাশ পাওয়া এক সরকারি নথিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খবর দ্যা হিন্দুর।

নথি অনুযায়ী জানা গেছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ‘ডিসিপির নির্দেশে’ আরএএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট দাঙ্গা বিরোধী বন্দুক থেকে ৫৫ রাউন্ড নন-ইলেকট্রিক্যাল শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, ৫টি টিয়ার স্মোক গ্রেনেড ও ছররা গুলিভর্তি ব্যালিস্টিক কার্তুজসহ ২ রাউন্ড গুলি ছুড়েছিলেন।

গত ২১ জুলাই ‘দ্য হিন্দু’ এক প্রতিবেদনে জানিয়েছিল যে, আরএএফ সদস্যদের ছোঁড়া ওই ছররা গুলির আঘাতে মারাত্মক আহত দুজনকে সরকারি হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ বছর বয়সি সাহিল লোচাব নামে এক তরুণের চোখের মণি ছররার আঘাতে ছিদ্র হয়ে গেছে, যার ফলে তার ডান চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারানোর চরম ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

ছররা গুলি ও শক-ব্যাটন মূলত সিআরপিএফ -এর অধীনস্থ দাঙ্গা বিরোধী বিশেষ বাহিনী আরএএফ-এর নিয়মিত সামরিক সরঞ্জামের অংশ। ২০ জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের পরিপ্রেক্ষিতে দিল্লির যন্তর মন্তর ও তার আশপাশের এলাকায় দিল্লি পুলিশের সঙ্গে এই আরএএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল।

ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের উদ্দেশ্যে ছররা গুলি ব্যবহার করার ঘটনা এটিই প্রথম। বিক্ষোভকারীদের ওপর পুলিশের এই আনুপাতিকহীন ও মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক আবেদনের ওপর বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

দিল্লিতে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশদাতার পরিচয় বেরিয়ে এলো

আপডেট সময় ০১:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬