ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে গোপনে ছাত্রীর ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

গ্রেফতার যুবক

জাবি প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ওয়াশরুমের ভেতরে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ওই ব্যক্তির নাম রিয়াজ আহমেদ (২৩)। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তিনি একটি বেসরকারি ইলেকট্রনিক্স কোম্পানির শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র- টিএসসির ছাত্রীদের ওয়াশরুম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ অনুযায়ী, ওইদিন রাত আনুমানিক দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রী টিএসসিতে নারীদের ওয়াশরুমের বাইরে একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পান। সেসময়, সেখানে ওই ব্যক্তি কী করছেন জানতে চাইলে তার আচরণ সন্দেহজনক মনে হয় ছাত্রীদের। পরে তারা তার মোবাইল ফোন পরীক্ষা করলে সেখানে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে আটক করে রাত আড়াইটার দিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু প্রমাণ পাওয়া গেছে। তবে মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার পরই চূড়ান্ত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দ্রুতই তাকে আদালতে প্রেরণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

জাবিতে গোপনে ছাত্রীর ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় ০৪:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬