ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন: পাটওয়ারী দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বড় জয়ে শুরু অস্ট্রেলিয়ার ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ ব্যাংকে কত টাকা থাকলে কর দিতে হবে না ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার
ডা. জাহেদ উর রহমানের দেশে ফিরে আসার ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা

দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

আইএনবি ডেস্ক: ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দেশে ফিরে আসার ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে, যা দিন শেষে জানানো হবে।’

সোমবার (১৫ জুন ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা কথা বলেন তিনি।

ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন উপদেষ্টা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। কিন্তু গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।যদিও ভারতের দিল্লি বিমানবন্দরের ঘটনায় বক্তব্য জানতে সোমবার সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করেছিলেন সাংবাদিকরা।

সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নেওয়া হচ্ছে। সেখানে গতকাল রোববার ঠিক কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে জানার পর কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা ঠিক করা হবে।

আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশ নেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ডা. জাহেদ উর রহমানের দেশে ফিরে আসার ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা

দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৫৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬