ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন: পাটওয়ারী দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বড় জয়ে শুরু অস্ট্রেলিয়ার ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ ব্যাংকে কত টাকা থাকলে কর দিতে হবে না ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার
প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ।

তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতেও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ লক্ষ্য সামনে রেখে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আগামী ১৮ জুন অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে একটি নীতিকাঠামো প্রণয়ন করা গেলে গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তারা সাংবাদিকদের পেশাগত সংকট ও চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেছেন। এ সময় সরকারের কাছে নীতিগত সহায়তা, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ।

তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬