ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

লেবাননে এক সপ্তাহে ১৫ শিশু নিহত, আহত ৬২: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ জানিয়েছে ,লেবাননে গত এক সপ্তাহে ১৫ শিশু নিহত এবং ৬২ জন আহত হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই পরিসংখ্যানকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে এবং বলেছে, আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সংঘাত চলাকালেও শিশুদের সবসময় সুরক্ষিত রাখা বাধ্যতামূলক।

ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সাত দিনে মোট ৭৭ শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে ১৫ জন নিহত এবং ৬২ জন আহত। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১১ জন শিশু হতাহত হয়েছে।

তিনি আরও জানান, আহত ও নিহত শিশুদের অধিকাংশই দক্ষিণ লেবাননে বিমান হামলার শিকার হয়েছে। এক দিনেই সাত শিশু নিহত এবং ৩০ জন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: আল-জাজিরা

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

লেবাননে এক সপ্তাহে ১৫ শিশু নিহত, আহত ৬২: জাতিসংঘ

আপডেট সময় ০৩:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬