/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

আইএনবি ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকার কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার কবির হোসেন শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এ স্টেশন থেকে ছেড়ে গেছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।

যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণিতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে বলেও জানান স্টেশন ম্যানেজার।

তিনি বলেন, প্রায় ৪৫ হাজার আসনের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে স্টেশন ও ট্রেনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ছাদে যাত্রী ওঠা ঠেকাতে প্ল্যাটফর্ম ও প্রবেশপথে নজরদারি জোরদার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

ঈদে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

আপডেটের সময় : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬