ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

চীনে ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ-এর লিউনান জেলায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৩টি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর জানায়, স্থানীয় সময় সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, সোমবার ভোররাতে ১৩ ভবন ধসে পড়েছে। লিউঝৌ শহরের সাত হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রাখা রয়েছে এবং কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক করেছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা স্বামী-স্ত্রী। তাদের বয়স যথাক্রমে ৬৩ এবং ৫৩ বছর। বাকি নিখোঁজ ব্যক্তিদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

সিসিটিভি এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রেললাইন ও অন্যান্য অবকাঠামোর অবস্থা পরিদর্শনের সময় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরিবহন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। যান চলাচলও চালু আছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

চীনে ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

আপডেট সময় ০৭:২৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬