ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

আইএনবি ডেস্ক:পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শাকিল আহমেদ (২৬) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে তাকে আটক করার পর সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত শাকিল আহমেদ ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তিনি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার শাকিল তার ‘ছোট বাবু আহমেদ’ নামের ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জাইমা রহমানের ছবি জুড়ে দিয়ে আপত্তিকর মন্তব্যসহ পোস্ট করেন। এই পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে সম্রাট বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে যে, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এডিট করা স্থিরচিত্র প্রকাশ করে সম্মানহানি ও মানহানির চেষ্টা করা হয়েছে।

দেবীগঞ্জ থানা-পুলিশের হাতে আটক হওয়ার পর অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানিয়েছেন, পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল, যার ফলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় বিএনপি নেতা ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীর কন্যার ছবি দিয়ে আপত্তিকর পোস্টের বিষয়টি জানার পর প্রশাসনের সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার শাকিল আহমেদ বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬