ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান খালেদা জিয়া: এমপি হারুন

আইএনবি নিউজঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামিনে মুক্তি পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। দলীয় সংসদ সদস্য মো. হারুন অর রশীদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন ।

মঙ্গলবার বিকাল ৪টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ উকিল আব্দুল সাত্তার ভুঁইয়া ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ মো. আমিনুল ইসলামকে নিয়ে তার কেবিনে যান এমপি হারুন। সেখানে তারা ৪০ মিনিটের মতো অবস্থান করেন।

দলীয় প্রধান তাদেরকে রাজনৈতিক ও দিক-নিদের্শনামূলক কোনো পরামর্শ দিয়েছেন কি না- জানতে চাইলে মো. হারুন অর রশীদ বলেন, ‘তার যে অবস্থা, তাতে এসব নিয়ে কথা বলাও সম্ভব নয়। তবে তিনি আমাদেরকে বলেছেন, সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করার জন্য।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ০১:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯