/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে একজনের প্রাণহানি

আইএনবি ডেস্ক:রাজধানীর মোহাম্মদপুরের বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে আসাদগেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. আদম আলী (৫৫)। আদম আলী সিএনজিতে করে তার ভাতিজাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মো. আদম আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আদম আলী নবীনগর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

নিহতের ভাতিজা মাসুম বলেন, গ্রামের বাড়িতে আমার চাচাতো ভাই শাকের আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে চাচা প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে যান। পরে সেখান থেকে ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে আসাদ গেট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা অন্যান্যরা সামান্য আহত হলেও গুরুতর আহত হন আমার চাচা আদম আলী। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ৩০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই ব্যবসায়ীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

রাজধানীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে একজনের প্রাণহানি

আপডেটের সময় : ০৫:৫০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫