/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার

আইএনবি ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর) গ্রেফতার করেছে ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় তাকে গ্রেফতার করা হয়। দুদকের মামলায় গ্রেফতার দেখাতে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

এ মামলায় অন্য আসামিরা হলেন এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী।

গত বছরের ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের আলোকে মামলাটি দায়ের করা হয় বলে জানান দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

এসকে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন। কয়েকজন আসামির জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে।

এর আগে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) সব ধরনের ব্যাংক হিসাব তলব করে দুদক।

একইসঙ্গে তার স্ত্রী সুপর্ণা রায় চৌধুরী ও মেয়ে নন্দীতা সুর চৌধুরীর হিসাবের তথ্য চেয়ে সংস্থাটি গত ৭ সেপ্টেম্বরের মধ্যে তা পাঠাতে সময় বেঁধে দেয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার

আপডেটের সময় : ১১:৩০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫