/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুগদায় অটোরিকশাতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

আইএনবি ডেস্ক: রাজধানীর মুগদার রোববার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গ্রিন মডেল টাউন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অটোরিকশাচালক।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- আদিল আরমান সিয়াম (২০) ও অংশু (১৭)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নজরুল ইসলাম জানান, গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংঘর্ষে একটি মোটরসাইকেল উল্টে যায়। পাশেই পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশা চালকও। পৃথকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার ধারণা, ওই অটোরিকশাটির সঙ্গে ধাক্কা লেগেছে মোটরসাইকেলটির। এতে তারা ছিটকে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, মৃত সিয়াম দক্ষিণ মান্ডার স্থায়ী বাসিন্দা কসমেটিক ব্যবসায়ী মো. আকরাম হোসেনের ছেলে। আমরা ভোটার আইডি কার্ড দেখে তার নাম পরিচয় শনাক্ত করি। আর অংশু একই এলাকার বাসিন্দা মো. উকিলের ছেলে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

মুগদায় অটোরিকশাতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

আপডেটের সময় : ০৪:২০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫