/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বিদেশিদের বৈধতা অর্জনের অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আইএনবি ডেস্ক: অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের অবিলম্বে বৈধতা অর্জনের অনুরোধ জানিয়েছে সরকার। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

অবৈধ বিদেশিদের বৈধতা অর্জনের অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আপডেটের সময় : ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪