আইএনবি ডেস্ক: ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিজিৎ হালদার (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ তুলে হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার বেলা ১ টার দিকে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত এ হাসপাতালের সামনে লাঠিশোটা হাতে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা সাড়ে ১২ টার পর শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন।
হাসপাতালের প্রধান ফটক আটকানো থাকায় উত্তেজিত শিক্ষার্থীরা ভাঙচুর শুরু করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝানোর চেষ্টা করতে গেলে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে তারা।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু নিজের মামলায় নিজেই লড়তে চান 























