/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজিমপুরে দিনেদুপুরে ডাকাতি, মালামালের সঙ্গে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা

আইএনবি ডেস্ক: রাজধানীর আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে  ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে এক শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন গণমাধ্যমকে বলেছেন, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা বাচ্চা নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।

এ ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেইসবুকে। যে বাসায় ডাকাতি হয়েছে তার গৃহকর্ত্রীর এক সহকর্মী পোস্টে লিখেছেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

আজিমপুরে দিনেদুপুরে ডাকাতি, মালামালের সঙ্গে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেটের সময় : ০৩:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪