/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিরো পয়েন্টে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১

আইএনবি ডেস্ক: রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান দেয় এক তরুণ। উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়ে পালানোর সময় ধরে ফেলেন ছাত্র-জনতা। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

রোববার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, এ দিন সকাল ১১টার পর থেকে মিছিল নিয়ে গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আসতে শুরু করেন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে তাদের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের শিকার হন ওই তরুণ। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

জিরো পয়েন্টে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১

আপডেটের সময় : ১০:৪৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪