ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী শিরোনাম: ইতালিতে পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা জোছনা গ্রেফতার ছায়ানটে শুরু হলো দুই দিনব্যাপী নজরুল উৎসব ‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’ বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কত? তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-ভাসুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-বোটসহ ৫২ জনকে আটক করলো নৌবাহিনী ঢাকার দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গু মশার লার্ভা: ডিএসসিসি প্রশাসক হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকায় ডিলের’ অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা মমতার ‘বিস্ফোরক মন্তব্যে’ উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি

শেখ হাসিনা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন: ড. ইউনূস

আইএনবি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করে বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিং করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিচার বিভাগসহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে।’

বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, বাংলাদেশ বন্ধুরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, তারা আমাদের সহায়তা করেছে। বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। দুই সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন।

ছাত্রদের অনুরোধে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন জানিয়ে ড. ইউনূস বলেন, ‘শেখ হাসিনার পতনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন: ড. ইউনূস

আপডেট সময় ০১:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪