ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬৫০ জন নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত হয়েছেন । খবর দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের।

শুক্রবার (১৬ আগস্ট) জেনেভা থেকে প্রকাশিত ১০ পাতার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪০০ জন এবং ৫ থেকে ৬ আগস্টের মধ্যে আরও ২৫০ জন নিহত হয়েছেন। এই তথ্য সংগ্রহে বাংলাদেশের গণমাধ্যম এবং আন্দোলনকারীদের মুভমেন্টকে উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের শান্তি পুনরুদ্ধারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ২১টি পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক, অর্থনৈতিক, ও রাজনৈতিক অভিযোগের সমাধানে উন্মুক্ত সংলাপের উদ্যোগ গ্রহণ, যার লক্ষ্য হবে বাংলাদেশের সকল মানুষের স্বার্থে কাজ করা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬৫০ জন নিহত: জাতিসংঘ

আপডেট সময় ১১:১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪