/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতর ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

আইএনবি ডেস্ক: গত বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের ছুটি শেষে এখনও পহেলা বৈশাখের ছুটি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকেই ফিরতে শুরু করেছে রাজধানীতে।

আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চঘাটে ঈদে বাড়িতে যাওয়া মানুষদের ঢাকায় ফিরতে দেখা গেছে।

তবে তুলনামূলক অনেক কম মানুষ ঢাকায় ফিরছেন। কারণ আগামীকাল রবিবার পহেলা বৈশাখের ছুটি রয়েছে। তবে আগামীকাল যাত্রীর চাপ বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একজন যাত্রী বলেন, ‘আমি ঈদের দুইদিন আগেই বাড়ি গিয়েছিলাম। তখন ফেরার পথে কোনো জ্যাম পাইনি। ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছি। কারণ আগামী সোমবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস খোলা। তাই আগামীকাল গাড়ির টিকিট পাওয়া বেশ কঠিন। তাই একদিন আগেই ঢাকা চলে আসলাম। আসতে কোনো ভোগান্তি হয়নি।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

ঈদুল ফিতর ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

আপডেটের সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪