/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারে রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণে

আইএনবি ডেস্ক:পুরান ঢাকায় চকবাজার ইসলামবাগ এলাকার রাসায়নিকের গোডাউনের লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে ৬টা ৪৫ মিনিটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৩টায় আমাদের কাছে খবর আসে চকবাজার ইসলামবাগে একটি ভবনে আগুন লেগেছে। ওই খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে। এরপর আগুনের ভয়াবহতায় একে একে পাঠানো হয় মোট নয়টি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছেন। তারা পরিদর্শন করবেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান রাশেদ বিন খালিদ।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

চকবাজারে রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণে

আপডেটের সময় : ০৬:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪