ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট গ্রেফতারের গুঞ্জন প্রসঙ্গে যা বললেন

আইএনবি নিউজঃ  সম্রাটকে গ্রেফতারের গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,  আমরা যেটা বলছি ‘সম্রাট’ হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনবো। আপনারা খুব শিগগিরই তা দেখবেন। আমি এটা এখনও বলছি শুধু সম্রাট  নয়, যে কেউ আইনের আওতায় আসবে।

শনিবার হোটেল সোনারগাঁয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তথ্য ভিত্তিক অভিযান চালাচ্ছি। অপরাধ ঘটছে বা যারা অপরাধ ঘটাচ্ছে এমন খবর যখনই পাবো তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।  আমি স্পষ্ট করে বলতে চাই, ক্যাসিনোর অভিযান র‌্যাবই করছে। এর আওতায় এনে কাউকে যেন অযথা বিব্রত করা না হয় সেজন্য এই পরিকল্পনা।

সম্প্রতি ক্যাসিনোবিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারের পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র আলোচনায় সম্রাট। কেউ কেউ বলছেন, সম্রাট অবস্থান করছেন এক শীর্ষ রাজনৈতিক নেতার বাড়িতে। কারও কারও দাবি, সম্রাট রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে। সর্বশেষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে আইন প্রয়োগকারী সংস্থার ক্রসফায়ারে নিহত হয়েছেন সম্রাট।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট গ্রেফতারের গুঞ্জন প্রসঙ্গে যা বললেন

আপডেট সময় ০৪:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯