ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী

জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

রোববার স্থানীয় সময় রাত ৮ টায় নিউইয়র্ক ব্রুকলিনের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর করিমের সভাপতিত্বে , এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ ও সাবেক যুক্তরাষ্ট্র যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ এ তাহেরের যৌথ সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতের স্বরণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি ম্যানহাটন আওয়ামী লীগের সভাপতি লায়ন ফজুলল কাদের, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ,সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি আশ্রাফ ঊদ্দীন, কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম,নজরুল ইসলাম , আব্দুল হামিদ ,কমিউনিটি নেতা মার্শাল সহ ব্রুকলিন আওয়ামী পরিবার নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জাতির পিতা ছিলেন বাঙালি জাতির মুক্তির মহানায়ক। তার নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম নিয়েছে। ‘ বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট হত্যাকাণ্ড জিয়াউর রহমানের মদদেই হয়েছে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খুনীদের বিদেশে পালাতে সহযোগীতা করেছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস জানার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তার জীবনী পাঠ করতে হবে।’

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ তাদের পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও নৈশভোজের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৫:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩