/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আইএনবি ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে সড়ক দুর্ঘটনায় শনিবার (২৬ আগস্ট) রাত ১২টার দিকে অজ্ঞাত পরিচয় (২৭) এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী উল্লেখ করেন, মধ্যরাতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের পাকা রাস্তার ওপর বেপরোয়া গতির কোনো যানবাহন ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। নিহত যুবকের পরনে নীল রঙের ফুলহাতা শার্ট ও আকাশি রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেটের সময় : ০৬:২২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩