/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পুর্বধলায় কামরুল হাসান (৪২) নামে এক ব্যবসায়ীকে ২০ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটক কামরুল হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মনকশাইর গ্রামে।

বুধবার (১২ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী একটি পরিবহন বাস থেকে তাকে আটক হয়।

পুলিশ জানায়, গোপন খবরে পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ইসবপুর এলাকায় বাস তল্লাশি করে এই গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) আদালতে প্রেরণ করা হয়।

পুর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মো. কামরুল হাসান (৪২) মনকশাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভূইয়া ও মৃত ফাতেমা বেগমের ছেলে। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রী সেজে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে আরও ৫টি মামলা রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

নেত্রকোনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩