ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর অতর্কিত হামলায় আহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাওয়ান শহরে সোমবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে মসজিদে বন্দুকধারীর অতর্কিত হামলায় আহত ২ । আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ওই বন্দুকধারী মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টাও করছিলেন।

ফ্রান্সের পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, আটক ব্যক্তির বয়স ৮৪ বছর। বাওয়ান শহরের কাছে তার বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়। মসজিদের কাছে গুলি চালানোর পর তিনি একটি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন। তিনি মসজিদের বাইরে যে দু’জনের ওপর গুলি চালান তাদের বয়স ৭০। মসজিদের দরজার আগুন লাগানোর সময় ওই দু’জনকে দেখে তাদের ওপর গুলি চালান তিনি।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে ঘৃণ্য আক্রমণ বলে অভিহিত করে দুর্বৃত্তকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর অতর্কিত হামলায় আহত ২

আপডেট সময় ০৮:৫৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯