/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর এনার বাস

আইএনবি ডেস্ক: ঢাকার খিলক্ষেতে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস।

ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান বলেন, এ দুর্ঘটনায় মাইক্রোবাসচালক আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে বারবার সংবাদ শিরোনাম হচ্ছে এনা পরিবহন। অভিযোগ রয়েছে, সবচেয়ে বেশি গতিতে চলে এনা পরিবহনের বাস। যাত্রীদের দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দেওয়ার নামে ওভারটেকিং করে এনার বাসগুলো রীতিমতো গতির প্রতিযোগিতায় নামে।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর এনার বাস

আপডেটের সময় : ০৭:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১