ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইএস প্রধান বাগদাদি মার্কিন অভিযানে নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকল আল বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’ তিনি এ নিয়ে শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছেন। সিএনএন বলছে, তারা বিশ্বাস করছে মার্কিন অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও জানিয়েছেন আইএস নেতা বাগদাদির অবস্থান শনাক্তের কাজটি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপর সেখানে অভিযান চালানো হয়।

প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকাল গুরুত্বপূর্ণ এক ঘোষণা দেবেন। প্রশাসনিক এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ট্রাম্পের এ ঘোষণা হবে বৈদেশিক নীতি সম্পর্কিত।

ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি গত পাঁচ বছর ধরে আত্মগোপনে রয়েছেন। তিনি সন্ত্রাসীগোষ্ঠীটির এখন মূল নেতা।

হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক কর্মকর্তা সিএনএনকে বলেন, হোয়াইট হাউসের কূটনৈতিক কক্ষে ঘোষণাটি দেবেন প্রেসিডেন্ট। গতকাল শনিবার এ বিষয়ে আন্দাজ পাওয়া যায়, যখন ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘বিশাল কিছু একটা ঘটে গেছে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আইএস প্রধান বাগদাদি মার্কিন অভিযানে নিহত

আপডেট সময় ০৫:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯