/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে  শনিবার দিবাগত (৭ নভেম্বর) রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতব্বরহাট এলাকায় মাছ ধরার সময় নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতব্বরহাট এলাকায় এ নৌকাডুবিতে বাবা মো. নুরুজ্জামান (৫০) ও তার ছেলে নুর উদ্দিন (২৮) নিখোঁজ রয়েছেন। তারা উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা।  এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ছয় জনসহ নৌকাটি ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যান।

স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে— সাঁতার না জানা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দু’জনই নিখোঁজ হন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটি

মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

আপডেটের সময় : ০৭:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১