/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মোবারজান বেগম (৩৪) নামে এক নারীকে রোহিঙ্গা ক্যাম্পে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী জাফরকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)।

বুধবার (০৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক এসপি নাইমুল হক।

নিহত মোবারজান টেকনাফের জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক সি/৬, এফসিএন-২৬৭৮৮৬-এর বাসিন্দা।

এসপি নাইমুল হক জানান, মঙ্গলবার রাতে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহতের লাশ উদ্ধার করে টেকনাফ থানা পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেটের সময় : ০৭:৫৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১