ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭০ কেজি মাদকসহ চীনা দুই নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার রাজধানী নম পেন থেকে ভিয়েতনামে মাদক পাচারের চেষ্টাকালে ৭০ কিলোগ্রাম মাদকসহ চীনের দুইজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটক একজনের বয়স ৪০ বছর এবং অন্যজনের বয়স ৫৮ বছর। মাদক মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার শঙ্কা রয়েছে।

নম পেনে গত সপ্তাহে পুলিশি অভিযানের সময় তারা আটক হয়েছেন। পুলিশ তাদের কাছ থেকে ৫২ হাজার ৭৬৮ পিস মাদক ট্যাবলেট, ৪৯ কেজি হেরোইন এবং ১২ কেজি অন্য মাদক পেয়েছে।

পুলিশ বলছে, ভিয়েতনামে চলে যেত এসব মাদক। গণপরিবহন ব্যবহার করে মাদকপাচারের চেষ্টা করেছিল চীনা ওই দুই ব্যক্তি।

পুলিশ আরো জানিয়েছে, একসঙ্গে এত পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা সে দেশে নতুন রেকর্ড। এর আগে সে দেশে সর্বোচ্চ ৫০ কেজি মাদক একসঙ্গে জব্দ হয়েছে।
সূত্র : দ্য স্টার।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

৭০ কেজি মাদকসহ চীনা দুই নাগরিক গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১