ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৯০ আসনে এগিয়ে তৃণমূল

আইএনবি ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২টি আসনে। দুজন প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে আসন দুটির নির্বাচন স্থগিত হয়। ভোটের ফল গণনা শুরুর পর এখন পর্যন্ত অন্তত ১৯০টি আসনে এগিয়ে আছে মমতা ব্যানার্জির দল তৃণমূল।

আনন্দবাজার পত্রিকা বলছে, তৃণমূল ১৯০টি আসনে এগিয়ে আছে এবং বিজেপির দখলে যাচ্ছে ৯৪টি।

আজ রবিবার শুরু হয়েছে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ১০ বছর আগে বাম দুর্গ ভেঙে পশ্চিমবঙ্গে ঘাসফুল ফুটিয়েছিলেন মমতা ব্যানার্জি।

২০১৬ সালেও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ বুঝিয়ে দেয়, পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ বিজেপির দিকে ঝুঁকেছে।

আজ রবিবার ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এতে দেখা যায়, তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে।

যদিও আনন্দবাজারের হিসাব অনুসারে, নন্দীগ্রামে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি সেখানে পিছিয়ে পড়েছেন।

সূত্র : আনন্দবাজার

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৯০ আসনে এগিয়ে তৃণমূল

আপডেট সময় ০৬:৩৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১