ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থাই প্রধানমন্ত্রীকে মাস্ক না পরায় জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচাকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে মাস্ক না পরায় ছয় হাজার বাথ বা ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ব্যাংককের গভর্নর কাওয়ানমুয়াং এ তথ্য জানিয়েছেন। ব্যাংককের গভর্নর অশ্বিন কোয়ানমুয়াং বলেন, তিনি, শহরের পুলিশ প্রধান এবং আরেকজন কর্মকর্তা মিলে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৬ হাজার বাথ জরিমানা সংগ্রহ করতে গিয়েছিলেন। প্রথমবার অপরাধ করায় জরিমানার পরিমাণ কম ছিল।

সোমবার থেকে দেশের ৪৮ প্রদেশে জনসম্মুখে মাস্ক পরার নির্দেশনা জারি করেছে থাই সরকার। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবিতে থাই প্রধানমন্ত্রীকে মাস্ক ছাড়া দেখা যায়। করোনাভাইরাসের টিকার বিষয়ে একটি বৈঠকে সভাপতিত্ব করার ছবি ছিল সেটি। এরপর অনলাইনে ব্যাপক সমালোচনা হয়।
সূত্র: এনডিটিভি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

থাই প্রধানমন্ত্রীকে মাস্ক না পরায় জরিমানা

আপডেট সময় ১১:৪৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১