ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এরদোয়ানের জামাতা অর্থমন্ত্রী পদ থেকে সরে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক: বেরাট আলবেরাক তুরস্কে অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। তিনি সম্পর্কে প্রেসিডেন্ট এরদোয়ানের বড় মেয়ের জামাই। খবর আল জাজিরার।

আলবেরাক জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে তিনি পদত্যাগ করেছেন। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, ‘প্রায় পাঁচ বছর ধরে আমি একাধিক মন্ত্রণালয় সামলেছি। স্বাস্থ্যের কারণে আমি আর মন্ত্রী থাকতে চাই না। আমি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাই। এতদিন কাজের জন্য পরিবারকে অবহেলা করেছি।’

তিনি এরদোয়ানের বড় মেয়ে এরসাকে বিয়ে করেছেন এবং তাদের চারটি সন্তান আছে।

একদিন আগেই তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের প্রধানকে বরখাস্ত করেছেন এরদোয়ান। সাবেক অর্থমন্ত্রী আগবালকে সেই দায়িত্ব দিয়েছেন এরদোয়ান।

তুরস্কের অর্থনীতির অবস্থা খুব ভালো নয়। ডলারের তুলনায় দেশের মুদ্রা লিরার দাম কমে গেছে। মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। জিনিসের দামও তাই বেড়েছে। আলবেরাক অতীতে একাধিকবার বলেছেন, বিদেশি শক্তির জন্যই তুরস্কের অর্থনীতির অবস্থা খারাপ হয়েছে।

এরদোয়ান এই ইস্তফা গ্রহণ করবেন কি না, তা পরিষ্কার হয়নি। এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। কিন্তু তার ইস্তফা তিনি গ্রহণ করেননি। এখন জামাইয়ের পদত্যাগপত্র তিনি গ্রহণ করবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এরদোয়ানের জামাই রাজনীতিতে আসার আগে একটি কোম্পানির সিইও ছিলেন। তিনি ২০১৫ সালে তুরস্কের পার্লামেন্টে জিতে আসেন। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্য হিসাবে। এরদোয়ান প্রথমে তাঁকে শক্তিমন্ত্রী করেন। তারপর অর্থ মন্ত্রণালয়ের ভার দেন। কিছু বিশ্লেষকের মতে, এরদোয়ান তার জামাইকে ভাবী উত্তরসূরি হিসাবেই তৈরি করছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

এরদোয়ানের জামাতা অর্থমন্ত্রী পদ থেকে সরে গেলেন

আপডেট সময় ০৭:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০