ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরে মুসলিম ব্রাদারহুড নেতাসহ ১৫ রাজবন্দির ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক:সম্প্রতি মিসরে মুসলিম ব্রাদারহুড নেতাসহ ১৫ রাজবন্দির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মৃত্যুদণ্ড পর্যবেক্ষণকারী সংগঠন উই রেকর্ড। বৃহস্পতিবার ‘মিডল ইস্ট আই’ এ খবর প্রকাশ করেছে।

ফাঁসি কার্যকর হওয়া বন্দিদের মধ্যে ইয়াসির আবাসিরি এবং ইয়াসির শাকর নিষিদ্ধ ঘোষিত ইসলামি সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা ছিলেন।

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তিরা ২০১৪ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন। তিনটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলাগুলোকে ‘রাজনৈতিক’ বলছে উই রেকর্ড। সংগঠনটির মুখপাত্র বলেন, এই মৃত্যুদণ্ড কার্যকর ‘অবৈধ’। তাদের বেশির ভাগই গ্রেপ্তারের আগে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে সামরিক ক্যুর বিরুদ্ধে বিক্ষোভ করার অভিযোগে আলেকজান্দ্রিয়া শহর থেকে গ্রেপ্তার করা হয়েছিলো তাদের। ওই ক্যুর মাধ্যমে ক্ষমতায় আসেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতাহ আল-সিসি। বিরুদ্ধমত দমন, ব্রাদারহুড নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও ফাঁসি দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

সিসির আমলে এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরেই ফাঁসি কার্যকর করা হয় ২০ জনের।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

মিসরে মুসলিম ব্রাদারহুড নেতাসহ ১৫ রাজবন্দির ফাঁসি কার্যকর

আপডেট সময় ১২:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০