ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের মর্টার হামলায় ৩ ভারতীয় সেনা নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি সেনাদের মর্টার হামলায় ভারত-পাকিস্তান সীমান্তে এলওসি বা প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। এ ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সেনা সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে কিছু জানানো হয়নি। ভারত বলেছে, এর উপযুক্ত জবাব পাবে পাকিস্তান।

ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দুটি পৃথক সংঘর্ষে তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত পাঁচজন। তাঁদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের দাবি, গত কয়েক দিন ধরেই সীমান্তে প্রবল গুলি-গোলা ছুড়ছে পাকিস্তান। ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়া হচ্ছে বলেও অভিযোগ। তারই আঘাতে কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুইজন ভারতীয় সেনার মৃত্যু হয়।

অন্য দিকে, কাশ্মীরের পুঞ্চ সেক্টরেও একই ধরনের হামলার ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হন এ দিন সকালেই। সেখানেও একজন আহত হয়েছেন। সেনার মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার পরে ভারতও পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তবে ভারতের হামলায় পাকিস্তানের কোনো সেনার নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্র : ডয়েচে ভেলে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

পাকিস্তানের মর্টার হামলায় ৩ ভারতীয় সেনা নিহত, আহত ৫

আপডেট সময় ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০