ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ৪

আইএনবি নিউজ: রাজধানীর মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে ছিনতাই ও অপহরণের চেষ্টাকালে শনিবার রাতে মোহাম্মদপুরের আদাবর ও বসিলা থেকে পুলিশ ও র‌্যাবের হাতে আটক হয়েছেন চারজন। তারা হলেন, মো. বাদল, রেজাউল, ইমরান সুমন ও আকবর হোসেন। তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, রাত সাড়ে ১০টার দিকে নিজেদের ডিবি পরিচয় দিয়ে বসিলা এলাকা থেকে সুমন ও আকবর মুক্তিপণ আদায়ের জন্য রুবেল সর্দার নামে একজনকে সিএনজিতে করে তুলে নিয়ে যান। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। খবর পেয়ে র‌্যাব-২ এর একটি টিম অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার এবং ওই দুই প্রতারককে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের আদাবর এলাকায় ডিবি পরিচয় ছিনতাইয়ের উদ্দেশ্যে টাউন হল এলাকার বাসিন্দা মো. সাগরকে টেনে-হিঁচড়ে নেয়ার সময় জনতার হাতে ধরা পড়েন বাদল ও রেজাউল। খবর পেয়ে আদাবর থানা পুলিশ গিয়ে তাদের আটক করে।

আদাবর থানার এসআই আবু হেলাল বলেন, ভুয়া ডিবি পরিচয় দিয়ে টাউন হল এলাকায় এক যুবককে নির্জন জায়গায় নিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু সাগরের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে দুইজনকে আটক করে পুলিশের খবর দেন। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ৪

আপডেট সময় ০৩:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯