ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০টি ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আল হাসান রাসেল এবং মো. কামাল হোসেন নয়ন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে তল্লাশি করলে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অবৈধ কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জুবায়ের আল হাসান রাসেলকে রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বুধবার কেন্দ্রীয়ভাবে জারি করা এক বহিষ্কারাদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন 





















