/* */
Dhaka , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

আইএনবি ডেস্ক: দীর্ঘদিনের পরিচালনাগত অচলবস্থা কাটানো এবং স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে বাদ দিয়ে ‘বেক্সিমকো লিমিটেড’ ও ‘শাইনপুকুর সিরামিকস পিএলসি’-র পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয় এবং শিগগিরই কোম্পানিগুলোকে সম্মতিপত্র পাঠানো হবে।

২০২৪ সালের আগস্ট থেকে একাধিক ফৌজদারি মামলায় কারাবন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত সেপ্টেম্বরে বেক্সিমকোর পর্ষদগুলো থেকে সরে দাঁড়াতে সম্মত হন। এর মাধ্যমে প্রতিষ্ঠার পর এই প্রথম সালমান এফ রহমানকে ছাড়াই গ্রুপটির তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে যাচ্ছে। উল্লেখ্য, এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৯ সদস্যের নতুন পর্ষদ অনুমোদিত হয়েছিল।

ব্যাংক ঋণ জালিয়াতি, পুঁজিবাজারের অর্থ আত্মসাৎ এবং আর্থিক অনিয়মের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেক্সিমকো গ্রুপের ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়াসহ নানা কঠোর পদক্ষেপে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে চরম অচলাবস্থা তৈরি হয়েছিল। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে গ্রুপটির এক ডজন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ৪০ হাজারের বেশি শ্রমিক ছাঁটাই বা বেকারত্বের মুখে পড়েন। হাইকোর্টে জমা দেওয়া বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বেক্সিমকো গ্রুপের মোট বকেয়া ঋণ ও দায়ের পরিমাণ ছিল ৫০ হাজার ৯৮ কোটি টাকা, যার মধ্যে ২৫ হাজার ৫২৫ কোটি টাকাই খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত। এছাড়া বিএফআইইউর তদন্তে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়া ও শেয়ার কারসাজির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

নতুন প্রস্তাবিত পর্ষদ অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পর্ষদগুলো পুনর্গঠন করা হয়েছে সাত সদস্যবিশিষ্ট। এতে সালমান এফ রহমানের ভাই এ এস এফ রহমান এবং স্পন্সর গ্রুপের চারজন পরিচালকের পাশাপাশি কর্পোরেট গভর্ন্যান্স কোড মেনে স্বতন্ত্র পরিচালক রাখা হয়েছে। বেক্সিমকো লিমিটেডের প্রস্তাবিত পরিচালকদের মধ্যে রয়েছেন ও কে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবীর, কামরুন নাহার আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে শাহ মঞ্জুরুল হক।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

আপডেটের সময় : ১১:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬