/* */
Dhaka , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

আইএনবি ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে আজ শনিবার সকাল সোয়া ৮টার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল ৭টায় সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জোটের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

লং মার্চ উপলক্ষে আজ যাত্রাপথে বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই। এরপর চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী জনসভার মধ্য দিয়ে এই লং মার্চ শেষ হবে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশের চারটি বিভাগীয় শহরে লং মার্চ ও মহাসমাবেশের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে (রেলপথে) লং মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

আপডেটের সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬