নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাতে রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ সুপার জানান, তারাবো এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গভীর রাতে দুই গ্রুপ অস্ত্রের মহড়া ও সংঘর্ষে জড়ালে পুলিশ সুপার নিজে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে ওই চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং শনিবার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 


















