/* */
Dhaka , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পঞ্চগড় প্রতিনিধি: জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় আজ শনিবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত শুক্রবার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দেবীগঞ্জ জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার স্বার্থে লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই বা ‘রাইট অব ওয়ে’ নিশ্চিত করার কাজ চলছে। এর অংশ হিসেবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভা এলাকার গ্রাহকগণ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

তবে নির্ধারিত সময়ের আগেই ডালপালা ছাঁটাইয়ের কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে গ্রাহকদের আগে থেকেই সতর্ক করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ চালানো হচ্ছে জানিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেটের সময় : ০২:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬